শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদজাতীয়আসছে নতুন পে স্কেল, মূল বেতন বাড়তে পারে দ্বিগুণ পর্যন্ত

আসছে নতুন পে স্কেল, মূল বেতন বাড়তে পারে দ্বিগুণ পর্যন্ত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এক দশক পর গঠিত জাতীয় বেতন কমিশন ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে এবং আগামী ছয় মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ করার কথা রয়েছে।

কমিশন সাধারণ নাগরিক, সরকারি চাকুরিজীবী, সরকারি প্রতিষ্ঠান (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ) এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির কাছ থেকে বেতন কাঠামো সংক্রান্ত মতামত গ্রহণ করছে। মতামত গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর। এর পরে কমিশন বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করবে।

কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে মাধ্যমকে জানিয়েছেন, ১০ বছর পর কমিশন গঠিত হয়েছে। এই সময়কালে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। তাই নতুন সুপারিশে মূল্যস্ফীতি বিবেচনা করা হবে, যাতে চাকরিজীবীরা সন্তুষ্ট থাকেন।

বর্তমানে ১ম থেকে ২০তম গ্রেড পুনর্বিন্যাসের সম্ভাবনা রয়েছে। সূত্রের ইঙ্গিত অনুযায়ী, নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে। এতে ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন হতে পারে ১ লাখ ৫৬ হাজার টাকা, আর ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন হতে পারে ১৬ হাজার ৫০০ টাকা। নতুন নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের বেতন শুরু হবে ৪৪ হাজার টাকা থেকে, যা বর্তমানে ২২ হাজার টাকা।

কমিশন গ্রেড সংখ্যা কমিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১২:১, ১০:১ বা ৮:১-এর মধ্যে সমন্বয় করার কথা ভাবছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ভূটানের বেতন কাঠামোও পর্যালোচনা করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে স্কেল ২০২৬ সালের শুরু থেকেই কার্যকর হবে এবং চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের মাধ্যমে অর্থ বরাদ্দ করা হবে। তিনি বলেন, ‘নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন হবে। পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করা হবে না।’

প্রসঙ্গত, বাংলাদেশে সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তৎকালীন স্কেলে সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকায় বৃদ্ধি পেয়েছিল (১৯৫ শতাংশ) এবং সর্বনিম্ন বেতন ৪ হাজার থেকে ৮ হাজার ২৫০ টাকায় (২০১ শতাংশ) বৃদ্ধি পেয়েছিল।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন