শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদবিনোদনপ্রেমিক নয়, শেখ সাদী আমার ছোট ভাই : পরীমনি

প্রেমিক নয়, শেখ সাদী আমার ছোট ভাই : পরীমনি

প্রকাশিত :

বিনোদন ডেস্ক

spot_img

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন যেন থামছেই না। একের পর এক সম্পর্কের খবর, আলোচনা ও সমালোচনার মধ্যেই বরাবর নিজের মতো করে পথ চলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

বছরের শুরুতেই তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। এমনকি একপর্যায়ে আদালতেও একসঙ্গে দেখা যায় এই দুই তারকাকে। শেখ সাদী তখন পরীমনির জামিনদার হিসেবে উপস্থিত ছিলেন।

এরপর বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে রোমান্টিক পোস্টে জোরালো হয় প্রেমের গুঞ্জন। তবে সেই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি। এপ্রিলেই সংবাদমাধ্যমে প্রকাশ পায়, তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে।

তবে এতদিন এই গুঞ্জন নিয়ে সরাসরি কিছু বলেননি কেউই। এবার সেই নীরবতা ভাঙলেন পরীমনি। অনুষ্ঠানে উপস্থাপক যখন পরীমনিকে জিজ্ঞেস করেন, ‘শেখ সাদী কি আপনার প্রেমিক?’ পরীমনি হেসে জবাব দেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’

এর আগেও এক সাক্ষাৎকারে পরীমনি বলেছিলেন, ‘বিপদের সময় যে পাশে থাকে, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

অন্যদিকে, শেখ সাদী বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছি। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।’

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা...

হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে নচিকেতা, শো স্থগিত

হৃদ্‌যন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।...

নেটফ্লিক্স বয়কটের আহ্বান ইলন মাস্কের

বিশ্বের ধনী উদ্যোক্তা ইলন মাস্ক আবারও বিতর্কের মুখে। তিনি নেটফ্লিক্সে শিশুদের জন্য তৈরি একটি...