বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২, ১১ ডিসেম্বর ২০২৫, ১৯ জমাদিল সানি ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে লকডাউন কর্মসূচিতে তেমন সাড়া মেলেনি

চট্টগ্রামে লকডাউন কর্মসূচিতে তেমন সাড়া মেলেনি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে তেমন সাড়া মেলেনি। তবে বিএনপি, জামায়াত ও তাদের সহযোগী সংগঠনগুলো নগরজুড়ে সক্রিয় অবস্থান নেয়। সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে দেখা গেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মিছিল, অবস্থান কর্মসূচি এবং বাইক শোভাযাত্রা। সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহলও দেখা গেছে নগরজুড়ে। সড়কে অন্যান্য দিনের চেয়ে যানচলাচল ছিল কিছুটা কম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলাগুলোতে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এছাড়া চট্টগ্রাম শহর এলাকায় বুধবার রাত থেকে মোতায়েন ছিল ২ প্লাটুন বিজিবি। চোরাগোপ্তা হামলার আশঙ্কায় যানবাহন মালিক ও চালকদের মধ্যে উদ্বেগ বিরাজ করেছে। অফিস-আদালত খুললেও সেবাপ্রার্থীর উপস্থিতি তুলনামূলক কম ছিল।
জানা গেছে, সকালে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা, চান্দগাঁও, বহদ্দারহাট ও মুরাদপুর মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে শ্লোগান ও মাইকিং করেন। বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়েও তাদের মিছিল ও সমাবেশ হয়।
ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে শহরজুড়ে বাইক শোডাউন চলছে। এতে নেতৃত্ব দিয়েছেন মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
তিনি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত রাখতে দিনভর ছিল তাদের অবস্থান কর্মসূচি।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত আজম খাজা জানান, আমাদের দলের পক্ষ থেকে কোনো পাল্টা কর্মসূচি ছিল না।
তবে ছাত্রদলের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, ওটা হয়তো তাদের নিজস্ব উদ্যোগ হতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করে। একইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করে। মামলার রায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা হবে।

Latest articles

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ...

৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।...

হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে নচিকেতা, শো স্থগিত

হৃদ্‌যন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।...

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন...

আরও পড়ুন

হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে নচিকেতা, শো স্থগিত

হৃদ্‌যন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।...

চট্টগ্রামে আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনের মধ্যে বাকি থাকা ছয়টি আসনের...

চট্টগ্রাম বন্দরেরে এনসিটি পরিচালনার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেয়ার চুক্তির প্রক্রিয়া নিয়ে...