বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২, ১১ ডিসেম্বর ২০২৫, ১৯ জমাদিল সানি ১৪৪৭ হিজরি

প্রচ্ছদআন্তর্জাতিকলিবিয়ায় ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক

spot_img

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের দুইটি নৌকা ডুবে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নৌযান দুটি ডুবে যাওয়ার ঘটনার সত্যতা শনিবার নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

সংস্থাটি জানায়, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথম নৌকা থেকে চার বাংলাদেশির মরদেহ উদ্ধার করে। ওই নৌকাটিতে মোট ২৬ জন বাংলাদেশি ছিলেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

দ্বিতীয় নৌকাটিতে ছিলেন ৬৯ জন অভিবাসী—এর মধ্যে দুজন মিসরীয়, বাকি ৬৭ জন সুদানি, তাদের মধ্যে আটজন শিশু।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, উদ্ধার ও পুনরুদ্ধার দল বেঁচে যাওয়া যাত্রীদের সহায়তা, নিহতদের মরদেহ সংগ্রহ এবং প্রয়োজনীয় সেবা প্রদানে কাজ করছে।

ত্রিপোলির উপকূল বহু বছর ধরে ইউরোপমুখী অনিয়মিত অভিবাসীদের প্রধান রুট। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিয়মিতই নৌডুবির ঘটনা ঘটছে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০১১ সালে গাদ্দাফি পতনের পর অস্থির লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের ‘ট্রানজিট হাব’-এ পরিণত হয়েছে। বর্তমানে দেশটিতে ৮ লাখেরও বেশি অভিবাসী অবস্থান করছে।

জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে বলছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজিসহ নানা সহিংসতার শিকার হচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা দিলেও তাদের সঙ্গে বিভিন্ন সশস্ত্র মিলিশিয়ার সম্পর্কের অভিযোগও রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছরই মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Latest articles

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ...

৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।...

হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে নচিকেতা, শো স্থগিত

হৃদ্‌যন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।...

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন...

আরও পড়ুন