বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২, ১১ ডিসেম্বর ২০২৫, ১৯ জমাদিল সানি ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামফেল থেকে পাস ৩৯৩, গ্রেড পরিবর্তন ১২৩৬ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি'র পুনর্নিরীক্ষণ

ফেল থেকে পাস ৩৯৩, গ্রেড পরিবর্তন ১২৩৬ জন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিনে এবারের এইচএসসি পরীক্ষায় আরও ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন। সবমিলিয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবার এইচএসসির ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী ১ লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ১ হাজার ২৩৬টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৯৩ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী। একের অধিক বিষয়ে ফলাফল পরিবর্তন হয়েছে ১০ জন শিক্ষার্থীর।

গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়।

২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫.৩০ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭.০৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

Latest articles

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ...

৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।...

হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে নচিকেতা, শো স্থগিত

হৃদ্‌যন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।...

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন...

আরও পড়ুন

হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে নচিকেতা, শো স্থগিত

হৃদ্‌যন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।...

চট্টগ্রামে আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনের মধ্যে বাকি থাকা ছয়টি আসনের...

চট্টগ্রাম বন্দরেরে এনসিটি পরিচালনার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেয়ার চুক্তির প্রক্রিয়া নিয়ে...