বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২, ১১ ডিসেম্বর ২০২৫, ১৯ জমাদিল সানি ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামমশা নিয়ন্ত্রণে চসিকের আমেরিকান প্রযুক্তি

মশা নিয়ন্ত্রণে চসিকের আমেরিকান প্রযুক্তি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রথমবারের মতো আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই(ব্যাসিলাস থুরিংয়েনসিস ইসরায়েলেন্সিস ব্যবহার শুরু করেছে ।

সোমবার (১ ডিসেম্বর) সকালে নগরের দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী কার্যক্রমে নালা–নর্দমায় পানি মিশ্রিত বিটিআই পাউডার ফগার মেশিনের মাধ্যমে ছিটানো হয়।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, ‘জনবল ও প্রশিক্ষণের ঘাটতি ছিল। এখন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শহরে চিহ্নিত ২৫টি ডেঞ্জার জোনে প্রথমে বিশেষ অভিযান চালানো হবে। বিশেষ করে নালা পরিষ্কারের সময় এই ওষুধ ছিটালে দ্রুত ফল পাওয়া যাবে।’

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ‘আগে টেমিপোস ফিফটি ব্যবহার করা হলেও এবার মেয়রের নির্দেশে আরও উন্নত ও পরীক্ষিত আমেরিকান বিটিআই প্রয়োগ করা হচ্ছে।

তিনি বলেন, ‘একবার বিটিআই ছিটালে ১৫ দিন পর্যন্ত সেই জায়গা নিরাপদ থাকে। ওষুধটির কার্যকারিতা ৯৮ থেকে ৯৯ শতাংশ। তবে অনেকদিন একই ওষুধ ব্যবহার করলে মশা রেজিস্ট্যান্স তৈরি করে—তাই সময়মতো ওষুধ পরিবর্তন জরুরি।’

চসিক জানায়, পর্যায়ক্রমে পুরো শহরজুড়ে বিটিআই প্রয়োগ করা হলে মশাবাহিত রোগ কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।

Latest articles

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ...

৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।...

হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে নচিকেতা, শো স্থগিত

হৃদ্‌যন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।...

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন...

আরও পড়ুন

চট্টগ্রামে আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনের মধ্যে বাকি থাকা ছয়টি আসনের...

চট্টগ্রামে শিক্ষকদের কর্মবিরতিতে ১৩ স্কুলের পরীক্ষা স্থগিত

শিক্ষকদের কর্মবিরতিতে মাঝপথে থেমে গেছে চট্টগ্রামের ১৩টি সরকারি মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা। বিভিন্ন স্কুলে নোটিস...

ফেল থেকে পাস ৩৯৩, গ্রেড পরিবর্তন ১২৩৬ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিনে এবারের এইচএসসি পরীক্ষায় আরও ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।...