বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২, ১১ ডিসেম্বর ২০২৫, ১৯ জমাদিল সানি ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামপার্বত্য জেলা‘মানসিক চাপ’ কারণ দেখিয়ে এনসিপি ছাড়লেন জেলার প্রধান সমন্বয়কারী

‘মানসিক চাপ’ কারণ দেখিয়ে এনসিপি ছাড়লেন জেলার প্রধান সমন্বয়কারী

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

ফেসবুকে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ‘মানসিক চাপের’ কথা উল্লেখ করে এনসিপি ছাড়ার ঘোষণা দেন।

ফেসবুকে বিপিন জ্যোতি চাকমা লিখেছেন, ‘ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, ৩০ নভেম্বর তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো।’

তবে এ প্রসঙ্গে জানতে বিপিন জ্যোতি চাকমার মুঠোফোন একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এর আগে চলতি বছরের গত ১৪ নভেম্বর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেন রাঙ্গামাটি এনসিপির যুগ্ম-সমন্বয়কারী উজ্জ্বল চাকমা। যুগ্ম-সমন্বয়কারীর পদত্যাগের ১৬ দিনের মাথায় এবার প্রধান সমন্বয়কারীও ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়ার ঘোষণা দিলেন।

গত ৫ এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটি জেলা এনসিপির ২৪ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। জেলা সমন্বয় কমিটি গঠনের ছয় মাসের মধ্যেই দলটিতে নেতাকর্মীদের বিভেদের আভাস পাওয়া যাচ্ছে। এরমধ্যে নভেম্বরের প্রধান সমন্বয়কারীসহ দল ছাড়লেন দুজন।

Latest articles

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ...

৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।...

হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে নচিকেতা, শো স্থগিত

হৃদ্‌যন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।...

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন...

আরও পড়ুন

‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখন প্রতারণার দলিল’

পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখন প্রতারণার দলিল বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)...

পাহাড়ি নারীদের তৈরি পিনন-হাদির কদর দেশ পেরিয়ে বিদেশে

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ‘পিনন-হাদি’ এখন কেবল সংস্কৃতির প্রতীক নয়, এটি পাহাড়ি...

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পানির গেট বাল্ব চুরি, পানি সরবরাহ বন্ধ

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পানি সরবরাহের জন্য ব্যবহৃত গেট বাল্বগুলো চুরি...