বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদজাতীয়খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

সংবাদমাধ্যমটি বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওয়ানা হবেন। বাংলাদেশে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার কাতার জানিয়েছে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে দেশটি।

বিএনপির দলীয় আরেক সূত্রে জানা গেছে, সব ঠিকঠাক থাকলে কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারে বিশেষজ্ঞ চিকিৎসক দল। সেই দলে চিকিৎসকসহ মোট ১৪ জন সদস্য থাকবেন বলে জানা গেছে।

ইতোমধ্যে সংকটাপন্ন খালেদা জিয়ার চিকিৎসায় দেশি চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দুইটি দল। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন