দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। রবিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী এখন বোতলজাত সয়াবিন তেল কেজি প্রতি ১৯৫ টাকা যা আগের থেকে ছয় টাকা বেড়েছে। খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা, আগের থেকে সাত টাকা বেড়েছে। খোলা পাম তেল প্রতি লিটার ১৬৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়িয়ে ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপকে উল্লেখ করেছে সংশ্লিষ্ট সংস্থা।

