বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বিজয় দিবসের শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের

চট্টগ্রামে বিজয় দিবসের শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রামের সর্বস্তরের মানুষ বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন । ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জমে ওঠে শ্রদ্ধা ও আবেগের মিলনমেলা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান শ্রদ্ধা জানান।

পরে স্মৃতিস্তম্ভ সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। কেউ ফুল হাতে, কেউ ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে, আবার কারও হাতে ছিল লাল সবুজের জাতীয় পতাকা। শ্রদ্ধা জানাতে আসা মানুষের পদচারণায় স্মৃতিস্তম্ভ এলাকা পরিণত হয় এক আবেগঘন মিলনস্থলে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা...