বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদঅর্থনীতিচট্টগ্রাম বন্দরে কন্টেইনারের বর্ধিত স্টোররেন্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের বর্ধিত স্টোররেন্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের বর্ধিত স্টোররেন্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই আমদানিকারকের আমদানিকৃত পুরো কন্টেইনার লোড বা এফসিএল কন্টেনারের বর্ধিত স্টোররেন্ট স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকার কমলাপুরে আইসিডিতে থাকা এফসিএল কন্টেইনারের বাড়তি রেন্টও স্থগিত করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানে ভোক্তাদের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, চলতি বছরের মার্চ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে থাকা এফসিএল কন্টেইনারের স্টোররেন্ট চারগুণ বর্ধিত করে বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারকেরা যাতে আমদানিকৃত কন্টেইনার দ্রুত খালাস করে নেন সেজন্য এই চার্জ আরোপ করা হয়। জাহাজ থেকে কন্টেইনার নামানোর পর নির্ধারিত ৪ দিন ফ্রি টাইমের মধ্যে কন্টেইনার খালাস করে না নেয়া হলে প্রতি ২০ ফুট দীর্ঘ কন্টেইনারের জন্য প্রথম ৭ দিন ২৪ ডলার, এর পরের ১৩ দিনে প্রতিদিন ৯৬ ডলার এবং পরবর্তী প্রতিদিনের জন্য ১৯২ ডলার করে নতুন স্টোররেন্ট নির্ধারণ করা হয়।

কন্টেইনার জট কমানো এবং বন্দর থেকে খালাস কার্যক্রমে গতিশীলতা আনতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিলেও ব্যবহারকারীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন শুরু থেকে। এরই প্রেক্ষিতে গত ১৩ আগস্ট থেকে দুই দফায় ২ মাস তা স্থগিত করা হয়। এবার তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, ‘নতুন ট্যারিফ চালু হয়েছে, এই জন্য আমরা বাড়তি ট্যারিফ স্থগিত করেছি, যাতে ভোক্তাদের ওপর কোনো প্রভাব না পড়ে এবং আমদানি–রপ্তানিকারকরাও যাতে বাড়তি চাপে না পড়েন। তিনি বলেন, বর্ধিত স্টোররেন্ট অবশ্যই আমরা নিতে চাই না। আমদানিকারকেরা যদি তাদের আমদানি পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস করে নেন তাহলে এই বাড়তি চার্জ দিতে হয় না। আমরা আমদানিকারকদেরকে পণ্য খালাস ত্বরান্বিত করতেই মুলত বর্ধিত স্টোররেন্ট আরোপ করি।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...