বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে একদিনে ২০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

চট্টগ্রামে একদিনে ২০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চট্টগ্রামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২০ জন। এরমধ্যে চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা এবং সাতকানিয়া-লোহাগাড়া আসনে বিএনপি থেকে দুইজন করে মনোয়ন সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের মনোনয়ন সংগ্রহের তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, চট্টগ্রামের আট (৮) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ১০ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৪ জন, স্বতন্ত্র তিনজনসহ আপ বাংলাদেশ, এলডিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একজন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এরমধ্যে বিএনপি থেকে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে কাজী সালাহ উদ্দিন, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে ইসরাফিল খসরু ও নাজিমুর রহমান, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে মুজিবুর রহমান ও জামাল হোসেন, চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে নাজমুল মোস্তাফা আমীন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে মো. আবদুল মালেক, চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে মো. আবু নাছের, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে মোহাম্মদ ফরিদ আলম

এছাড়া আপ বাংলাদেশ থেকে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে মো. ইমাম উদ্দিন, এলডিপি থেকে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মো. জুলফিকার আলী মান্নান এবং স্বতন্ত্রভাবে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে জিন্নাত আকতার, চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে মিলন কান্তি শর্মা ও চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে মোহাম্মদ মিজানুল হক চৌধুরী।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর প্রথম মনোনয়ন সংগ্রহ করেন চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. এরশাদ উল্লাহ। ১৭ ডিসেম্বর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও মহানগরের আংশিক) দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের ঘোষিত প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে মো. আনোয়ার হোসেন ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে মো. শাহাদাৎ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। # ১৮.১২.২৫ #

 

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...