বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামউপজেলামিরসরাইয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

মিরসরাইয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পথচারী।

নিহত দীপন চন্দ্র নাথ মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দীপন চন্দ্র নাথ রিকশাভ্যান চালিয়ে বেকারির পণ্য সরবরাহ করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি একটি গোডাউন থেকে পণ্য নিয়ে কমলদহ এলাকা হয়ে বড়দারোগাহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি তার ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে পাশের একটি গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একই ঘটনায় আহত পথচারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, ‘শনিবার সকালে কমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভ্যানচালক নিহত হন। দুর্ঘটনাকবলিত ভ্যান ও নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা...