বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদজাতীয়তারেক রহমানের প্রত্যাবর্তন: শাহজালালে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

তারেক রহমানের প্রত্যাবর্তন: শাহজালালে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া সহযাত্রী ও ভিজিটরের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালকের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার সকালে বিমানবন্দর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের বলা হয়েছে, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ব্যতীত সব ধরনের সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, উল্লিখিত সময়ের মধ্যে শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদের বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি থাকবে।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন