বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাচট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে দলীয় প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগের সিদ্ধান্ত সংশোধন করে আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, সীতাকুণ্ড আসনে আগের প্রার্থী পরিবর্তন করে আসলাম চৌধুরীকেই দলের চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়নপত্র প্রদর্শন করেন আসলাম চৌধুরী। এ সময় তিনি নেতা–কর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, কাজী মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘদিন ধরে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলেছেন। তিনি দলের পরীক্ষিত নেতা। তাঁকে সঙ্গে নিয়েই সবাইকে মিলেমিশে নির্বাচনে কাজ করতে হবে।

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১৮ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

প্রার্থী ঘোষণার দিনই আসলাম চৌধুরীর সমর্থকেরা প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। একই সঙ্গে ঢাকা–চট্টগ্রাম রেলপথও অবরোধ করা হয়। এসব ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। অন্যদিকে, সালাউদ্দিনের প্রার্থী ঘোষণায় তাঁর অনুসারীরা এলাকায় আনন্দমিছিল করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন জানান, গত ২০ ডিসেম্বর বিএনপি ৩০০ আসনের দলীয় প্রার্থীদের নিয়ে একটি প্রশিক্ষণ সভা আয়োজন করে। সেখানে আসলাম চৌধুরী অংশ নেন। ওই সভাতেই তাঁকে মৌখিকভাবে চূড়ান্ত প্রার্থী করা হয়। পরে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা...