শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামনির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি শেষে কমিশন তার আবেদন নামঞ্জুর করে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন দ্বৈত নাগরিকত্ব জটিলতার কথা উল্লেখ করে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় ফজলুল হক দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এবং গত ২৮ ডিসেম্বর সে দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে বাছাইয়ের সময় নির্বাচন কর্মকর্তারা জানান, নাগরিকত্ব ত্যাগের পক্ষে কোনো প্রামাণ্য নথি জমা দেওয়া হয়নি।

একই দিনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এসব আপিলের শুনানি শনিবার থেকে শুরু হয়েছে এবং আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন