শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদআইন-আদালতজঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা: আসামি মিজানসহ গ্রেপ্তার ২

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা: আসামি মিজানসহ গ্রেপ্তার ২

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযানকালে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় মামলার এক পলাতক আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) র‍্যাব-৭ বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশে অভিযান পরিচালনাকালে দুষ্কৃতিকারীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন র‍্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ২২ জানুয়ারি র‍্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ১৬ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মোহাম্মদ মিজানকে (৫৩) গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেন। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার নরুমপুর গ্রামে।

এছাড়া, ২৬ জানুয়ারি ভোর ৫টা ২০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকায় অভিযান চালিয়ে মামলার সন্দেহভাজন পলাতক আসামি মোহাম্মদ মামুনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তার পিতা মৃত বোরহান উদ্দিন। তার বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার কালাভানিয়া এলাকায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব-৭।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন