শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে মনোরেলের সার্ভে শুরু

চট্টগ্রামে মনোরেলের সার্ভে শুরু

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষে ফিল্ড সার্ভে শুরু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসের চসিক কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কনট্রাকটরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী।

এ সময় মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে।

এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। মনোরেল নির্মাণের জন্য আমরা এরই মধ্যে সমঝোতা স্মারক সই করেছি । আজ প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হচ্ছে। এরপর পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের পর কাজ শুরু হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে প্রকল্পটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়বকে। বিডাসহ সব সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন