শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদঅর্থনীতিইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রামে ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুতরা।

পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে অবরোধ শুরু করেন। এতে শত শত কর্মকর্তা অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) ও সীতাকুণ্ড মডেল থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করেন।

আন্দোলনকারীরা ফৌজদারহাট এলাকার অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে সকলকে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন