রবিবার, ৬৫ বৈশাখ ১৪৩২, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদঅর্থনীতিআন্দোলনে নেতৃত্ব দেওয়া চটগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলি

আন্দোলনে নেতৃত্ব দেওয়া চটগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম বন্দরের চার কর্মচারীকে জরুরি ভিত্তিতে ঢাকার পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে (আইসিটি) বদলি করা হয়েছে।

শনিবার বিকালে বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসার স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে ‘শাস্তিমূলক’ হিসেবে এই বদলি করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের আদেশে উল্লেখ করা হয়েছে, জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজের প্রয়োজনে এই চার কর্মচারীকে বদলি করা হয়েছে।

আদেশে তাঁদের ৩১ জানুয়ারি বিকালেই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয় এবং আগামীকাল ১ ফেব্রুয়ারি নতুন কর্মস্থলে (পানগাঁও) যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ওই চার কর্মচারী হলেন- অডিট সহকারী মো. হুমায়ুন কবির (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (প্রথম শ্রেণি-নৌ বিভাগ), উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ), এস এস খালাসী মো. ফরিদুর রহমান (প্রকৌশল বিভাগ)।

জানা যায়, বদলি হওয়া এই চারজনই জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত। গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ শ্রমিক-কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ ও আন্দোলন চলছে, সেখানে তাঁরা সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন।

এই আন্দোলনের জেরে প্রশাসনের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বন্দর সংশ্লিষ্টদের ধারণা।

তবে আকস্মিক এই বদলিকে কেন্দ্র করে বন্দর এলাকায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ কর্মচারীদের অভিযোগ, ন্যায্য আন্দোলনে বাধা দিতেই এই ‘টার্গেট বদলি’ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, বন্দরের চারজন কর্মচারীকে তাদের বর্তমান বিভাগ থেকে সরিয়ে ঢাকা পানগাঁও আইসিটিতে সংযুক্ত করা হয়েছে।

এটি একটি নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে।

Latest articles

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

কর্মবিরতির দ্বিতীয় দিনেও চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির...

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন...

আরও পড়ুন