রবিবার, ৬৫ বৈশাখ ১৪৩২, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদধর্ম১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ

১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চাঁদ দেখা যাওয়ায় দেশে আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শবে মেরাজের তারিখ নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (২২ ডিসেম্বর) থেকে রজব মাস গণনা শুরু হবে। সে হিসাবে ২৬ রজব অনুযায়ী ১৬ জানুয়ারি শুক্রবার রাতে শবে মেরাজ পালিত হবে।

শবে মেরাজ উপলক্ষে পরদিন সাধারণত সরকারি ছুটি থাকে। তবে এবার শবে মেরাজের পরদিন শনিবার হওয়ায় ছুটিটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, পবিত্র শবে মেরাজের রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর বিশেষ কুদরতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সান্নিধ্য লাভ করেন।

বিশ্বের মুসলমানরা এ রাতটি ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করেন। কুরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার, দোয়া-দরুদ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা রাতটি অতিবাহিত করেন।

Latest articles

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আন্দোলনে নেতৃত্ব দেওয়া চটগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলি

চট্টগ্রাম বন্দরের চার কর্মচারীকে জরুরি ভিত্তিতে ঢাকার পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে (আইসিটি) বদলি করা...

কর্মবিরতির দ্বিতীয় দিনেও চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির...

আরও পড়ুন