শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে জশনে জুলুসের র‌্যালিতে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

পদভারে আহত অনেকে

চট্টগ্রামে জশনে জুলুসের র‌্যালিতে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে অংশ নেওয়া এক কিশোরসহ দুজন অসুস্থ হয়ে মারা গেছেন। এছাড়া ভিড়ে চাপা পড়ে এবং পদদলিত হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে নগরের মুরাদপুর এলাকায় ভিড়ের মধ্যে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজনের মধ্যে একজন পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং আরেকজন নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।

আহত ব্যক্তির নাম মো. মাহফুজ (৩৫)। তিনি নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার মৃত শামসুলের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রচণ্ড গরমের কারণে আইয়ুব আলী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সাইফুল ইসলাম নামের আরেক কিশোর আহত হওয়ার পর হাসপাতালে আনা হলে প্রথমে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।  অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে পাঠানো হয়।

সেখানে তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে। আর আহতদের মধ্যে একজন আইসিইউতে রয়েছেন।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন