রবিবার, ৬৫ বৈশাখ ১৪৩২, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদধর্মযেদিন থেকে শুরু হতে পারে ২০২৬ সালের রোজা

যেদিন থেকে শুরু হতে পারে ২০২৬ সালের রোজা

প্রকাশিত :

নিউজলাইন ডেস্ক

spot_img

মুসলমানদের কাছে রমজান পবিত্র মাস হিসেবে আখ্যায়িত। যা বেশ গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে। কেননা পবিত্র ও মহিমান্বিত এ মাসটির অনেক তাৎপর্য ও ফজিলত রয়েছে। জানা গেছে, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে।

গালফ নিউজ জানায়, জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী- ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি থেকে। আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে।

তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে দেওয়া হবে। আরবি মাস শাবানের ২৯তম দিন রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়।

প্রত্যেক দেশের চাঁদ দেখা কর্তৃপক্ষ অথবা ধর্মবিষয়ক সংস্থা রমজান মাস শুরু ও শেষের তারিখ ঘোষণা করে থাকে। চন্দ্রচক্র অনুসরণ করে মূলত ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। এ কারণে প্রতিটি মাসই নতুন অর্ধচন্দ্র দেখে শুরু ও শেষ হয়।

যেহেতু চন্দ্র মাসগুলো সৌর মাসের চেয়ে ছোট, তাই ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতিবছর আরবি মাসগুলো ১০ থেকে ১১ দিন পিছিয়ে যায়। এ জন্য শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত বা বসন্ত- সব ঋতুতেই পবিত্র রমজানের ছোঁয়া পাওয়ার সুযোগ পান রোজাদাররা।

রমজানের জন্য অপেক্ষা করেন বিশ্বের কোটি কোটি মানুষ। কারণ এই মাস সকলের জন্য শান্তির বার্তা বয়ে আনে বলে বিশ্বাস ইসলাম ধর্মাবলম্বীদের।

Latest articles

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আন্দোলনে নেতৃত্ব দেওয়া চটগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলি

চট্টগ্রাম বন্দরের চার কর্মচারীকে জরুরি ভিত্তিতে ঢাকার পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে (আইসিটি) বদলি করা...

কর্মবিরতির দ্বিতীয় দিনেও চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির...

আরও পড়ুন

১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ

চাঁদ দেখা যাওয়ায় দেশে আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।...

ফাতেহা ই ইয়াজদাহম ৪ অক্টোবর

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (বুধবার)...

৩ বাংলাদেশি আলেম শিক্ষক হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিশ্বখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনজন বাংলাদেশি আলেম খণ্ডকালীন শিক্ষক হিসেবে...