বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামউপজেলামিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যু

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৪২)। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রিপন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে এবং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে ইকোনমিক জোন এলাকায় যাওয়ার পথে রিপনের মোটরসাইকেল একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম নগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে টানা সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার সকালে তিনি মারা যান।

ঘটনাটি নিশ্চিত করে মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল বলেন, ‘রিপন সড়ক দুর্ঘটনায় মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছিলেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।’

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা...