শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদআন্তর্জাতিকএইচ-ওয়ান বি ভিসার ফি বৃদ্ধি করল যুক্তরাষ্ট্র

এইচ-ওয়ান বি ভিসার ফি বৃদ্ধি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক

spot_img

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন অভিবাসী নিয়ন্ত্রণের অংশ হিসেবে এইচ-ওয়ান বি ভিসার বাৎসরিক ফি ১,৫০০ ডলার থেকে ১ লাখ ডলারে উন্নীত করেছে।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এইচ-ওয়ান বি ভিসা কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দেয়। মূলত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনের ক্ষেত্রে এই কর্মীরা যুক্তরাষ্ট্রে কাজ করেন। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল ইত্যাদি প্রতিষ্ঠান এই ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধা পান।

এ পর্যন্ত কোম্পানিগুলোকে ভিসা ফি হিসেবে প্রতি বছর ১,৫০০ ডলার দিতে হতো, যা নতুন নিয়মে ফি বাড়িয়ে ১ লাখ ডলার করা হয়েছে।

হাওয়ার্ড লুটনিক বলেন, বড় কোম্পানিগুলো বিদেশি কর্মী নিয়ে আসছে। এই ভিসা ফি বৃদ্ধির মাধ্যমে আমরা তাদের বার্তা দিতে চাই, যে দক্ষ কর্মী চাইলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বা মার্কিন নাগরিকদের প্রশিক্ষিত করে নিয়োগ দিন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪ সালে কর্মসূচি চালু হওয়ার পর ২৫ লাখ বিদেশি STEM (বিজ্ঞান ও প্রযুক্তি) কর্মী যুক্তরাষ্ট্রে এসেছে। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে এই কর্মীদের সংখ্যা ৪৪.৫ শতাংশ বেড়েছে, যার অধিকাংশই ভারত ও চীনের নাগরিক।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন