শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক

spot_img

বাংলাদেশসহ ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

বাকি ৮টি দেশ হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইউএই ভিসা অনলাইন এ তথ্য জানিয়েছে।

আরব আমিরাত সরকার এই নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ না জানালেও বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, এই পদক্ষেপের পেছনে রয়েছে—সন্ত্রাসবাদ বা অবৈধ কার্যক্রম থেকে বাসিন্দাদের সুরক্ষা, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এবং কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ।

এই নিষেধাজ্ঞা সাময়িক বলে জানানো হয়েছে এবং নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের ভিত্তিতে তা পর্যালোচনা করা হতে পারে।

নিষেধাজ্ঞার ফলে কিছু দেশের প্রবাসীদের জন্য কাজের অনুমতি নবায়ন বা নতুন চাকরির আবেদন জটিল হয়ে পড়েছে। পাকিস্তান, বাংলাদেশ ও আফ্রিকার কিছু দেশের নাগরিকরা এ নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।

এদিকে, ব্যবসা ও পর্যটন সম্পর্কও ধীরগতিতে চলছে। তবে যারা বৈধ ভিসায় ইতোমধ্যে আরব আমিরাতে অবস্থান করছেন, তারা প্রভাবিত হচ্ছেন না এবং স্বাভাবিকভাবে কাজ বা বসবাস চালিয়ে যেতে পারছেন বলে জানা গেছে।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন