শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদআইন-আদালতসাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: আদালতে দুই এজেন্টের স্বীকারোক্তি

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: আদালতে দুই এজেন্টের স্বীকারোক্তি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাংলাদেশ থেকে দুবাই ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচারে এজেন্ট হিসেবে কাজ করা উৎপল পাল ও দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুল আজিজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে তারা স্বীকার করে এই জবানবন্দি দেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আদালতে জবানবন্দি দেওয়া দুই আসামি হলেন, আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এজিএম আব্দুল আজিজ ও আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় দুদকের মামলায় রিমান্ডে থাকা উৎপল পাল ও মো.আবদুল আজিজ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এদিকে  গত ২০ সেপ্টেম্বর রাতে রাতভর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের প্রতিবেশি ওসমানের বাড়ি থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। । সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার সম্পদ অর্জনের রেকর্ড উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন বিশেষ টাস্কফোর্স।  এসব দেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্সের কাগজ, বাড়ি ভাড়ার ভাউচারসহ বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এসব নথিতে আছে, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাইফুজ্জামানের ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পায় দুদক। গত ২১ সেপ্টেম্বর সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহমানের আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য দুদকের আবেদন মঞ্জুর করেছিলেন। গত ১৮ সেপ্টেম্বর একই আদালতে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আন্দোলনে নেতৃত্ব দেওয়া চটগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলি

চট্টগ্রাম বন্দরের চার কর্মচারীকে জরুরি ভিত্তিতে ঢাকার পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে (আইসিটি) বদলি করা...

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি ওয়ার সিমেট্রি পরিদর্শন...