শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে পুলিশের হাত থেকে হাতকড়া নিয়ে আসামির পলায়ন

চট্টগ্রামে পুলিশের হাত থেকে হাতকড়া নিয়ে আসামির পলায়ন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়েছে। পুলিশের একাধিক টিম ওই আসামিকে ধরতে অভিযানে নেমেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার গায়েবী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনার বিষয়টি সরাসরি স্বীকার করেনি।

পালিয়ে যাওয়া ওই আসামির নাম মো. মাহবুব আলম। তিনি চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকার জাফর সওদাগরের বাড়ির বাসিন্দা। মাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে হওয়া একাধিক মামলার আসামি তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাঠানটুলি গায়েবী মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে গাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে তার ছোট ভাই মোজাহিকে ধরে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে জানতে অভিযান পরিচালনাকারী ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) দারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শ্রীমা চাকমা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে বলেন, ‘জেনেছি এমন কোনো ঘটনা ঘটেছে। আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না। ওসি জানালেন, তিনি মাদক সংক্রান্ত একটি অভিযানে রয়েছেন।’

অন্যদিকে ডবলমুরিং থানা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসামি পলায়নের ঘটনার পরপরই আরেকটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ওই আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন