বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২, ১১ ডিসেম্বর ২০২৫, ১৯ জমাদিল সানি ১৪৪৭ হিজরি

প্রচ্ছদআইন-আদালতসাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ব্যাংক ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চারটি মামলা করেছে ।

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মঙ্গলবার (১১ নভেম্বর) মামলাগুলো করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ পরিচালক সুবেল আহমেদ।

চারজন কৃষককে ব্যবসায়ী সাজিয়ে সাবেক ভূমিমন্ত্রীর পারিবারিক মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর বিভিন্ন শাখা থেকে ভুয়া হিসাব খুলে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। চারটি মামলার মধ্যে দুটি মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানকে আসামি করা হয়েছে। চারটি মামলার প্রত্যেকটিতে জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, আসিফুজ্জামান চৌধুরী এবং ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে আসামি করা হয়েছে। এছাড়া তাঁর বোন রোকসানা জামান চৌধুরীকে দুটি মামলায় আসামি করা হয়েছে।

দুদকে মামলার এজাহারে উল্লেখ করা হয়, একটি মামলায় অভিযোগ করা হয়, ইউনুস নামে এক কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ‘ইউনাইটেড ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের নামে সইবিহীন ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে একটি ব্যাংক হিসাব খোলা হয়। ওই হিসাব থেকে ৯ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকা ঋণ উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এ মামলায় ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে প্রধান আসামি করা হয়েছে।

আরেক মামলায় নুরুল বশর নামে এক কৃষককে ‘বশর ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক ও ইলেকট্রনিকস পণ্যের আমদানিকারক হিসেবে দেখিয়ে ৮ কোটি টাকা ঋণ উত্তোলন ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তাঁর স্ত্রী, ভাই ও বোনসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

তৃতীয় মামলায় ফরিদুল আলম নামে এক কৃষককে ‘ইউনিক এন্টারপ্রাইজ’ নামে প্রতিষ্ঠান দেখিয়ে ৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাবেদ, তাঁর স্ত্রী ও ভাইদেরসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। শেষ মামলায় আইয়ুব নামে এক কৃষককে ‘মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ’ নামে প্রতিষ্ঠান দেখিয়ে ৫ কোটি ২০ লাখ টাকা ঋণ উত্তোলন ও আত্মসাতের অভিযোগে আনিসুজ্জামান, রোকসানা জামান, আসিফুজ্জামানসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। চারটি মামলার প্রতিটিতেই প্রধান আসামি করা হয়েছে ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে। মামলার অভিযোগে বলা হয়েছে, সব হিসাবই খোলা হয়েছে সই ছাড়া এবং ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ পরিচালক সুবেল আহমেদ জানান, দণ্ডবিধির ৪০৬/৪-৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ৫(২) ও মানিলান্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও (৩) ধারায় মামলাগুলোতে অভিযোগ আনা হয়েছে।

Latest articles

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ...

৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।...

হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে নচিকেতা, শো স্থগিত

হৃদ্‌যন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।...

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন...

আরও পড়ুন

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ...

৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।...

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন...