বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদঅর্থনীতিচট্টগ্রাম বন্দরেরে এনসিটি পরিচালনার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায়

চট্টগ্রাম বন্দরেরে এনসিটি পরিচালনার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায়

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেয়ার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভিক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া বন্ধের পক্ষে মত দিলেও বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে দিয়েছেন। এখন নিয়মানুযায়ী রিটটি তৃতীয় বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি।

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে গত ১৩ নভেম্বর রুল শুনানি শেষ না হওয়া পর্যন্ত এনসিটির ব্যবস্থাপনা বিদেশিদের কাছে হস্তান্তর করা হবে না বলে আদালতকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। পরে ২৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকারও একই সিদ্ধান্ত নিতে পারে।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা...

সকল সূচকে ইতিহাসে সর্বোচ্চ উচ্চতায় চট্টগ্রাম বন্দর

একাধিক টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিতর্ক, শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি এবং পরিবহন ধর্মঘটসহ...