বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রাম২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন । আগামী ১৮ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ১৮ জানুয়ারি বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সড়কপথে চট্টগ্রামে আসবেন। কোনো পথসভা বা বক্তব্যের পরিকল্পনা নেই।

বিএনপির নেতারা জানিয়েছেন, সফরটি পুরোপুরি অরাজনৈতিক। নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না তারেক রহমান।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবেন, যা নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, দীর্ঘ সময় পর আগামী ১৮ জানুয়ারি তারেক রহমান চট্টগ্রামে আসছেন। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

১৮ জানুয়ারি সন্ধ্যায় নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। একইদিন রাতে তারেক রহমান চট্টগ্রামে রাত্রিযাপন করবেন। ১৯ জানুয়ারি কর্মসূচির বিষয়ে এখনো আমাদের জানানো হয়নি।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে তারেক রহমান চট্টগ্রাম সফর করেছিলেন।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা...

আরও পড়ুন