বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামজোরারগঞ্জে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগট টাকা লুট

জোরারগঞ্জে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগট টাকা লুট

প্রকাশিত :

মিরসরাই প্রতিনিধি

spot_img

চট্টগ্রামের জোরারগঞ্জের এক প্রবাসীর বাড়িতে ঢুকে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার সময় উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটেছে।

এই সময় ডাকাত দল স্বর্ণের প্রায় ৭ ভরি গহনা, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ঘরের বাসিন্দারা।

কুয়েত প্রাবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান জানান, সোমবার রাত ৩টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ১০/১২ সদস্যের একটি ডাকাত দল।

ঘরে প্রবেশ করেই সদস্যদের ছুরি দেখিয়ে হাত পা বেঁধে ফেলে। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে রিভলবার, চাপাতি এবং বিভিন্ন দেশি অস্ত্র ছিল।

আরমান জানান, তার বোন ও ভাবির প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাত দল। সকালে প্রতিবেশীরা জিম্মিদের উদ্ধার করে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত কার্যক্রম চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত দুই মাসে জোরারগঞ্জ থানা এলাকায় এটি ৪র্থ ডাকাতির ঘটনা। এছাড়া একই রাতে ৭ নং কাটাছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম কাটাছড়া শফিকুর রহমান ভেন্টার বাড়িতে পৃথক চুরির ঘটনা ঘটেছে।

এতে ওই ঘরের মোটর, সোলার প্যানেল ব্যাটারি সহ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এই বাড়িতে ৪ মাস আগেও একই কায়দায় একই প্রকারের মালামাল চুরি হয়।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা...