বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদআইন-আদালতহাইকোর্টের নতুন ২৫ বিচারপতির শপথ আজ

হাইকোর্টের নতুন ২৫ বিচারপতির শপথ আজ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ অতিরিক্ত বিচারপতির শপথ আজ দুপুরে অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দুপুর ১টা ৩০ মিনিটে তাদের শপথবাক্য পাঠ করাবেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনা করতে প্রাথমিকভাবে দুই বছরের জন্য ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে ৯৮ অনুচ্ছেদ মোতাবেক এ নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে।

নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন:
মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), মো. সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মো. জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ এফ এম সাইফুল করিম, উর্মি রহমান এবং এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা...

বেগম জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের পাশে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত...

খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন

একনজরে খালেদা জিয়া একজন সামান্য গৃহবধূ থেকে রাজনীতিতে যে উত্থান খালেদা জিয়ার ঘটেছে, রাজনীতির ইতিহাসে...