বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদসারাদেশপেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াতে ইসলামী নেতা ও স্থানীয় মইয়াদিয়া বায়তুল সালাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম (৪৭) নিহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ শেষে মোটরসাইকেলযোগে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম।

পথে গোঁয়াখালী–সিরাদিয়া সড়কের বাইম্যাখালী তিন রাস্তা মোড়ে পৌঁছালে দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হত। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জাহাঙ্গীর আলম পাঁচ সন্তানের জনক ছিলেন। তিনি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়ার বাসিন্দা বখতিয়ার উদ্দিনের ছেলে।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা...