শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদপ্রযুক্তিদেশে প্রথম ফাইভজি সেবা চালু করল গ্রামীণফোন

দেশে প্রথম ফাইভজি সেবা চালু করল গ্রামীণফোন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

সব বিভাগীয় শহরে বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। দেশের প্রথম অপারেটর হিসেবে বিস্তৃত পরিসরে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি চালু করলো তারা।

ডিজিটাল অগ্রযাত্রা ত্বরান্বিত করতে এবং ভবিষ্যতের উপযোগী প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়নে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এই মাইলফলক অর্জনটি সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার (১ সেপ্টেম্বর) এই ঘোষণাটি দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান। এটি বাংলাদেশের স্মার্ট নেশন হওয়ার পথে ঐতিহাসিক অগ্রযাত্রায় এক নতুন অধ্যায়।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, সব বিভাগীয় শহরে ফাইভজি সেবা চালু করতে পেরে গর্বিত গ্রামীণফোন; যা দেশের মানুষের হাতে পৌঁছে দেবে রূপান্তরমূলক প্রযুক্তি। ফাইভজি প্রযুক্তির মাধ্যমে দ্রুততর ও আরও নির্ভরযোগ্য নেটওয়ার্কের সূচনা করছি আমরা; যা উদ্ভাবন, উদ্যোক্তা গড়ে তোলা এবং স্মার্ট সেবার মাধ্যমে খুলে দেবে সম্ভাবনার দুয়ার, গড়ে তুলবে দেশের ভবিষ্যত। আমাদের মিশন হচ্ছে দেশের মানুষকে তাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর সাথে যুক্ত করা, অগ্রগতি ও উৎপাদনশীলতা নিশ্চিত করা এবং দেশজুড়ে অপার সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া। এই মাইলফলক অগ্রগতির সেই মিশনকে আরও বেগবান করবে। এভাবে ভবিষ্যত নির্মাণের পথে অগ্রগামী হতে পেরে আমরা আনন্দিত। এই সম্ভাবনাময় ভবিষ্যতের অংশীদার হওয়ায় আমাদের গ্রাহকদেরও অভিনন্দন; কারণ আমরা যা কিছু করি, সবই তাদের জন্য। পাশাপাশি বাংলাদেশ সরকার ও বিটিআরসিকে আন্তরিক ধন্যবাদ, যাদের সহযোগিতায় বাংলাদেশের মানুষের জন্য এই আধুনিক প্রযুক্তি নিয়ে আসা সম্ভব হয়েছে।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন

এআইয়ের নতুন ভেলকি, হার্টের পরীক্ষা হবে ঘরে বসেই!

একসময় কেবল রক্তচাপ মাপা আর হৃদস্পন্দন শোনার যন্ত্র হিসেবে পরিচিত ছিল স্টেথোস্কোপ। কিন্তু আধুনিক...

হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে কড়াকড়ির পর ফোন-ট্যাবলেটে রাষ্ট্রীয় অ্যাপ বাধ্যতামূলক করল রাশিয়া

আগামী মাস থেকে রাশিয়ার সব মোবাইল ফোন ও ট্যাবলেটে ‘ম্যাক্স’ নামের একটি রাষ্ট্র-সমর্থিত মেসেজিং...

১০ মাসে মাইগভে ১০ লাখ সত্যায়ন হয়েছে: এটুআই

সরকারি সেবার একক পোর্টাল মাইগভ-এ গত ১০ মাসে বিদেশগামী অথবা বিদেশে অবস্থানকারী শিক্ষার্থী, পেশাজীবীসহ...