শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদবিনোদন৫ বছর পর দেশে ফিরলেন শাবানা

৫ বছর পর দেশে ফিরলেন শাবানা

প্রকাশিত :

বিনোদন ডেস্ক

spot_img

অভিনয় ছেড়েছেন, ছেড়েছেন দেশ, বদলেছেন বেশও। কালেভদ্রে আসেন দেশে। এবার যেমন এলেন ৫ বছর পর। সহজে কথা বলতে চান না গণমাধ্যমে।

বেশ কয়েকদিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।

এর আগে শাবানা দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সেসময় তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন।

স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন।

কিন্তু সে সময় তারা বিফল মনোরথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান।

সম্প্রতি আবার দেশে ফিরেছেন শাবানা। উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে। শাবানার না থাকলে এই বাড়ি খালিই থাকে।

২০২০ সালের আগে শাবানা এসেছিলেন ২০১৭ সালে। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রায়ই দেশে আসা হয় শাবানার। শাবানার অভিনয়ের শুরুটা সেই ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ ছবিতে। এহতেশাম পরিচালিত সেই ছবিতে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। এরপর বছর পাঁচেক পর নায়িকা হিসেবে তাঁর অভিষেক হয় ‘চকোরী’ ছবিতে, যেটিতে তার নায়ক ছিলেন নাদিম।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা...

হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে নচিকেতা, শো স্থগিত

হৃদ্‌যন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।...

প্রেমিক নয়, শেখ সাদী আমার ছোট ভাই : পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন যেন থামছেই না। একের পর...