শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদপ্রেস বিজ্ঞপ্তিসিইউজে সম্পাদকের বড় ভাইয়ের ইন্তেকাল, শোক

সিইউজে সম্পাদকের বড় ভাইয়ের ইন্তেকাল, শোক

প্রকাশিত :

নিউজলাইন ডেস্ক

spot_img

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার ব্যুরো চিফ সবুর শুভ’র বড় ভাই আবুল কাশেম (৭০) মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বাঁশখালী উপজেলার কালীপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন আবুল কাশেম।

শনিবার যোহর নামাজের পর বাঁশখালী উপজেলার কালীপুর গ্রামের রমিজ উদ্দিন শাহ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিইউজে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, ভাই হারানোর শোক কতটা ভারী; শুধু তিনিই বুঝতে পারেন, যিনি ভাইকে হারিয়েছেন।

সাংবাদিক সবুর শুভ’র ভাইয়ের মৃত্যুতে সিইউজে পরিবার গভীর শোকাহত। সৃষ্টিকর্তা তাঁর পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার শক্তি দেন, এ কামনা করেন নেতৃবৃন্দ।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন

চিটাগাং চেম্বারের সদস্যপদ নবায়নের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৬ বর্ষের সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে...

পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় এক হাজার দুই শত পাঁচ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে...

সিআইইউতে আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা ‘ডিজিট্যাক্ট ২০২৫’ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে...