শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদলাইফস্টাইলগাজরের খোসার যত গুণ

গাজরের খোসার যত গুণ

প্রকাশিত :

নিউজলাইন ডেস্ক

spot_img

গাজর খাওয়ার সময় সাধারণত খোসা ফেলে দেওয়া হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, গাজরের মতো এর খোসাতেও রয়েছে ভরপুর পুষ্টিগুণ।

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাকোগনসি অ্যান্ড ফাইটোকেমিক্যালস রিসার্চ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজরের খোসা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর।

এছাড়া এতে ভিটামিন এবং খনিজের উপস্থিতিও যথেষ্ট পরিমাণে রয়েছে।

গাজরে থাকে ভিটামিন এ, কে, বি৬, পাশাপাশি পটাশিয়াম ও বায়োটিনের মতো খনিজ। এর অনেকটাই আসলে থেকে যায় খোসার মধ্যে। ফলে খোসা ফেলে দেওয়ার মাধ্যমে শরীরের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি নষ্ট হয়।

১. খোসা ভাজা

আলুর খোসা ভাজার মতো গাজরের খোসাও ভেজে খাওয়া যায়। তবে কম তেলে ও কম আঁচে রান্না করতে হবে। রসুন কুচি দিয়ে নেড়ে নিলেই তৈরি হবে সুস্বাদু পদ।

২. স্মুদি বা জুস স্মুদি কিংবা সবজির রস তৈরির সময় খোসাসহ গাজর ব্যবহার করলে এতে মেলে বিটা ক্যারোটিন, যা চোখের জন্য অত্যন্ত উপকারী।

৩. সার হিসেবে ব্যবহার

খোসা শুকিয়ে মাটিতে মিশিয়ে দিলে তা প্রাকৃতিক সার হয়ে যায়। চাইলে শুকিয়ে গুঁড়ো করেও সার হিসেবে ব্যবহার করা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, গাজরের খোসা শুধু খাবারে নয়, কৃষিকাজেও কার্যকর। তাই এর গুণাগুণ জেনে আর ফেলে না দিয়ে ব্যবহার করাই ভালো।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন

আজ আপনার দিনটি কেমন যাবে, দেখুন রাশিফলে

নিজের সম্পর্কে যারা আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন...

৬ অক্টোবর; ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

প্রতিদিন ঘটছে বিশ্বব্যাপী নানা ঘটনা। যেকোনো ঘটনাই ইতিহাস হয় না। আবার কিছু ঘটনাকে চাইলেও...

চুল পড়া বন্ধ করতে রসুন

চুল পড়া আজকাল একটি সাধারণ সমস্যা। অনেকেই নানাভাবে চেষ্টা করেও সমাধান পান না। অথচ...