বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদখেলাধুলাহতাশার কিছু নেই, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

হতাশার কিছু নেই, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

প্রকাশিত :

স্পোর্টস ডেস্ক

spot_img

এশিয়া কাপ জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা খেল বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে সহজ জয় পাওয়া লিটন দাসের দল শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৯ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে।

জবাবে লঙ্কানরা ১৪.৪ ওভারেই ৬ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয়।

ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারি থেকে সরাসরি দেখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলা শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘হতাশার কিছু নেই। আমাদের আরেকটি ম্যাচ বাকি আছে। যদিও আজকের খেলা আরও ভালো হতে পারত। দলের শুরু থেকেই ধারাবাহিকতার সমস্যা আছে। আশা করি, পরের ম্যাচে ছেলেরা ভালো খেলবে। ’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সে প্রসঙ্গে বলেন, “খেলার আগে বেশি কথা বলার সুযোগ থাকে না। আমি শুধু দলকে ‘বেস্ট অব লাক’ জানিয়েছি এবং তাদের কথা শুনেছি। ”

ম্যাচ নিয়ে তিনি মনে করেন, মূল ব্যর্থতা ছিল পাওয়ার প্লেতে।

“৬ ওভারে আমরা ৩ উইকেটে মাত্র ৩০ রান তুলেছি। যদি শুরুটা ভালো হতো, ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যেত,” যোগ করেন তিনি।

এই হারে সুপার ফোরে খেলার পথ জটিল হয়ে গেছে বাংলাদেশের। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও, অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের।

তবে আশা হারাচ্ছেন না ক্রীড়া উপদেষ্টা, ‘এটা পুরোপুরি আমাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। পরের ম্যাচ দেখলেই বোঝা যাবে। ’

বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

‘রাজনীতি টেনে আনবেন না ক্রিকেটে’—ভারতের প্রতি বার্তা শোয়েব আখতারের

এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও ম্যাচ-পরবর্তী আচরণে সমালোচনার মুখে পড়েছে ভারতীয়...

ভ্যালেন্সিয়ার জালে বার্সার গোল সুনামি

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা লা লিগায় নিজেদের ছন্দে ফেরার রাতটা বানাল উৎসবমুখর। এ যেনো গত...

ম্যাচ হারা নিয়ে যা বললেন লিটন

শুরুটা জয় দিয়ে হলেও এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হয়েছে টাইগাররা। এদিন...