বৃহস্পতিবার, ৮৯ বৈশাখ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬, ২৬ রজব ১৪৪৭ হিজরি

প্রচ্ছদখেলাধুলা‘রাজনীতি টেনে আনবেন না ক্রিকেটে’—ভারতের প্রতি বার্তা শোয়েব আখতারের

‘রাজনীতি টেনে আনবেন না ক্রিকেটে’—ভারতের প্রতি বার্তা শোয়েব আখতারের

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও ম্যাচ-পরবর্তী আচরণে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল।

রোববার দুবাইয়ে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের দল।

১২৮ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে মাত্র ১৫.৫ ওভারে।

তবে খেলার পর ঘটে ভিন্ন এক দৃশ্য। জয় নিশ্চিত করার পর ভারতীয় ক্রিকেটাররা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান, পাকিস্তান দলের সঙ্গে কোনো করমর্দন বা সৌজন্য বিনিময় ছাড়াই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তান দলের খেলোয়াড়রা হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ভারতীয় ক্রিকেটাররা দ্রুত ভেতরে চলে যান।

এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তিনি বলেন, ‘আমি বাকরুদ্ধ। এটি হতাশাজনক দৃশ্য। কী বলব বুঝতে পারছি না। ক্রিকেটকে রাজনীতির মাঠে টেনে আনবেন না। এটা কেবল একটা খেলা, এখানে সৌজন্য দেখানো উচিত। হাত মেলান, সৌন্দর্য দেখান। ’

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোর এই সিদ্ধান্ত ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনা ছিল। তিনি নাকি খেলোয়াড়দের নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানিদের সঙ্গে করমর্দন বা আলাপচারিতায় না যেতে।

ফলে ভারতের এই সিদ্ধান্ত ঘিরে যেমন দেশজুড়ে প্রশংসা হচ্ছে, তেমনি প্রতিবেশী দেশ পাকিস্তানে জন্ম দিয়েছে ক্ষোভ ও হতাশা।

Latest articles

নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)...

বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে...

২০ বছর পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন ।...

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা...

আরও পড়ুন

ভ্যালেন্সিয়ার জালে বার্সার গোল সুনামি

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা লা লিগায় নিজেদের ছন্দে ফেরার রাতটা বানাল উৎসবমুখর। এ যেনো গত...

হতাশার কিছু নেই, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

এশিয়া কাপ জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা খেল বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে...

ম্যাচ হারা নিয়ে যা বললেন লিটন

শুরুটা জয় দিয়ে হলেও এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হয়েছে টাইগাররা। এদিন...