শনিবার, ৫৯ বৈশাখ ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্পের ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিতে চীনের প্রতিক্রিয়া

ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিতে চীনের প্রতিক্রিয়া

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক

spot_img

রাশিয়া থেকে তেল কেনার দায়ে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্কারোপ করতে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং ট্রাম্পের এমন আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে। খবর: এনডিটিভি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সংঘাত সমাধানে বেইজিং শান্তি আলোচনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন,‘ যুদ্ধ কখনও সমস্যার সমাধান করতে পারে না। এ অবস্থায় নিষেধাজ্ঞা আরোপ পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে।’

চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী তানজা ফাজনের সঙ্গে দেখা করার পর লুব্লিয়ানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ওয়াং ই বলেন, ‘যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই চীনের। কারণ চীন সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে আসছে। তিনি আরও বলেন, ‘চীন ও ইউরোপের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়; বরং বন্ধু হওয়া উচিত। একে অপরের মুখোমুখি হওয়ার পরিবর্তে সহযোগিতা করা উচিত।’

গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করার আহ্বান জানানোর পর চীনা পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

Latest articles

চট্টগ্রামে শঙ্কা উড়িয়ে ভয়হীন শান্তিপূর্ণ ভোট

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামালখান। বৃহস্পতিবারের সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম। ঝা-চকচকে রোদ। সেই রোদজুড়ে...

ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চেয়ারম্যানের দাবি বন্দর সচল

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর...

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আরও পড়ুন

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি ওয়ার সিমেট্রি পরিদর্শন...

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি...

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের দুইটি নৌকা ডুবে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে...